বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এম এ হান্নানের বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৬:৫৯ পিএম
এম এ হান্নানের বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
এস এম ইকবাল :চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান সমাজসেবক আলহাজ্ব এম এ হান্নানসহ বিএনপির বিরুদ্ধে একটি বেসরকারী টেলিভিশনে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
১২ মে বৃহস্পতিবার বিকালে  ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠন।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল গণমাধ্যমকে বলেন, ১১মে বুধবার দুপুরে রাজধানীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে বিএনপির নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম শেষে আসার সময় ‘সময় টেলিভিশন’র রিপোর্টার সালেহীন এম এ হান্নান সাহেবসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে গায়ে পড়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে খারাপ ব্যবহার করে। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন। তবে দু:খের বিষয় পরবর্তীতে এ ঘটনা নিয়ে ভিডিও এডিটিং করে মিথ্যাভিত্তিহীন তথ্যদিয়ে সংবাদ প্রচার করা হয়। আমরা প্রচারিত মিথ্যা সংবাদ ও উদ্দেশ্য প্রণোদিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল মতিন জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহামানের সমাধিতে পুষ্পস্তাবক অর্পন করতে গিয়ে তথা কথিত সাংবাদিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেই অসৌজন্যমূলক আচরন ও ভিত্তিহীন বানোয়াট মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে আমরা উক্ত সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য দিয়ে সংবাদ প্রচার করার জোর দ্বাবী ও প্রতিবাদ যানাই।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক খোসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডা. আজাদ ও খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ম-আহবায়ক আমির হোসেন, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জু, যুগ্ম আহবায়ক সফিক ও সুমন, পৌর ছাত্রদলের আহবায়ক আল আমিন, সদস্য সচিব শিবলু, যুগ্ম-আহকবায়ক রাফিকুল ইসলাম, ফুয়াদ হোসেন বাবু, কাউসার হোসেন, সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক পারভেজ, সদস্য সচিব ফরিদ, পৌর সেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এমরান হোসেন স্বপন, মহীলা নেত্রী শারমিনসহ আরো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।