বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৭:০৯ পিএম
হাইমচরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় হাইমচর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুনর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,উপজেলা সহকারি কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবির প্রধানীয়া,  হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার তৃনমূল থেকে খেলোয়াড় তুলে আনার জন্য বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করেছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার। কারণ মাদক মুক্ত যুব সমাজ গঠনে খেলাধুলাই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব, সভাপতি মো. ফারুকুল ইসলাম, গাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মজিবুল্লাহ মানিক,হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি আব্দুর রহমান রিয়াদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় ১নং গাজিপুর ইউনিয়ন পরিষদ টিমকে ১-০ গোলে হারিয়ে আলগী উত্তর ইউনিয়ন পরিষদ দল জয় লাভ করেন।খলাটি পরিচালনা করেন হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধি হাসান আল মামুন। সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সবুজ হোসেন,রাজু মেলকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।