বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চান্দিনায় খাদে পড়া অ্যাম্বুলেন্স থেকে ৭০০ বোতল ফেনসিডিল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৭:১১ পিএম
চান্দিনায় খাদে পড়া অ্যাম্বুলেন্স থেকে ৭০০ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ রিপোর্টার : কুমিল্লার চান্দিনায় মহাসড়কের পাশে খাদে পড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্স থেকে ৭০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।

বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কোড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে আসে। অথচ অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো মানুষ পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্সভর্তি অনেকগুলো কার্টন দেখা যায়। এর মধ্যে একটি ছেঁড়া কার্টনের ভেতর ফেনসিডিল দেখে পুলিশের জরুরি নম্বর ৯৯৯ ফোন করা হয়। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে যায়। তারা খাদে পড়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতরে ফেনসিডিল পায়।

Model Hospital

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম জানান, চান্দিনা এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করতে গিয়ে ভেতরে ফেনসিডিলের বোতল দেখা যায়।

তিনি জানান, অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, সড়ক দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্সটি আঞ্জুমান খাদেমুল ইনসান নামে একটি সংগঠনের।আঞ্জুমান খাদেমুল ইনসান নামের ওই সংগঠনটি চাঁদপুর জেলা সদরে অবস্থিত। সংগঠনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য অন্য একজনকে দায়িত্ব দিয়েছি। গরিব ও অসহায়দের বিনা পয়সায় সার্ভিস দিলেও বিত্তবান রোগীদের সেবা দিয়ে ফি নেন। তাতে আমাদের সংগঠনটি বাৎসরিক কিছু টাকা পায়। আজ আমাদের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে শুনেছি তবে ফেনসিডিল বহনের বিষয়টি আমার জানা নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital