বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ মে, ২০২২, ২:১৪ পিএম
চাঁদপুর ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার এর নির্দেশক্রমে রেজিস্ট্রেশন, হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় চাঁদপুরে ট্রাফিক পুলিশ সড়ক ও শহরের ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে।

এগুলো হলো ওয়ারলেস মোড়, কালীবাড়ি, বাসস্ট্যান্ড ও মিশন রোড।

এ সময় নাম্বার কিংবা কোনো ধরনের কাগজপত্র নেই এমন ১৫টি মোটরসাইকেল আটক করা হয়। এসব মোটরসাইকেল ও তার চালকদের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযানে মোট ২০ টি মামলা দায়ের করা হয়।

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকা মোটরসাইকেল ও তার চালকদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।

Model Hospital

জহিরুল ইসলাম আরো জানান, সড়কে দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ স্যারের নির্দেশে এই অভিযান অব্যাহত থাকবে।

খোঁজ নিয়ে জানা গেছে, অপ্রাপ্ত বয়সে মোটরসাইকেল চালাতে গিয়ে চাঁদপুরে এরই মধ্যে বেশ কয়েকজন চালক ও আরোহী নিহত হয়েছে। শুধু তাই নয়, অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই। কিন্তু নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না। আবার এমনও আছে, মোটরসাইকেল চালাচ্ছেন অথচ তার কোনো প্রয়োজনীয় কাগজপত্র নেই।

এসব দিক বিবেচনায় নিয়েই চাঁদপুরে ট্রাফিক পুলিশের বিশেষ এই অভিযান শুরু হয়েছে। চাঁদপুর শহর ছাড়াও জেলার আটটি থানা এলাকায় এবং সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চলছে।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর, এস এম কামরুল হাসান পিপিএম, সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল নাহিয়ান এবং ট্রাফিক পুলিশ সদস্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital