বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নারায়ণপুর অটোমিশুক ড্রাইভার কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ মে, ২০২২, ২:২৩ পিএম
মতলব দক্ষিণে নারায়ণপুর অটোমিশুক ড্রাইভার কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে নারায়ণপুর অটোমিশুক ড্রাইভার কল্যাণ সংস্থা নামে একটি সমবায় সমিতির আত্মপ্রকাশ হয়েছে। গতকাল ১৩ মে বিকালে মতলব দক্ষিণ উপজেলার পূর্বাঞ্চলের অটোমিশুক চালকদের নিয়ে নারায়ণপুর অটোমিশুক ড্রাইভার কল্যাণ সংস্থা নামে এ সমিতির আত্মপ্রকাশ হয়।

সমিতি গঠনকল্পে নারায়ণপুর ডিগ্রি কলেজে মতলব পূর্বাঞ্চলের অটোমিশুক চালকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য মো. জুয়েলকে সভাপতি এবং মো. আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন; সহ-সভাপতি মো. খলিল ও মো. আক্কাস আলী, সহ-সাধারণ সম্পদক মো. ইফসুফ আলী প্রধানিয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামাল প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাউছার, অর্থ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ-অর্থ সম্পাদক মো. জিসান, ক্রীড়া সম্পাদক মো. কিরন পাটোয়ারি, সহ-ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, ম্যাগাজিন সম্পাদক মো. জামাল হোসেন, সহ-ম্যাগাজিন সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. শাহপরান,সহ-দপ্তর সম্পাদক মো. আক্তার হোসেন, প্রচার সম্পাদক জিসান হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান, সমাজসেবা সম্পাদক মনি মিয়া,সহ- সমাজসেবা সম্পাদক রাসেল হোসেন, সম্মানিত সদস্য মো. ইসমাইল হোসেন, মো. জিয়াউর রহমান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital