বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে লাইসেন্সবিহীন মোটর সাইকেল উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৮:০৫ এম
মতলব উত্তরে লাইসেন্সবিহীন মোটর সাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামের মুক্তার হোসেনের ভাই সোহেল রানার বাড়ি থেকে একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ মে) মতলব উত্তর থানার এএসআই পলাশ বড়ুয়া বাইকটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় সোহেলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বলেছেন তার এক বন্ধুর বাইকটি তার কাছে রেখে গেছেন। হোন্ডা কোম্পানীর সিভিআর মডেলের বাইকটি এখন থানা পুলিশের হেফাজতে আছে। বাইকটির চেসিস নাম্বার এমএইচ১কেসি২৯৭৭জেকে০০৬৬৭৮।

মতলব উত্তর থানার এএসআই পলাশ বড়ুয়া বলেন, অভিযানের সময় সোহেল বাইকটির কাগজপত্র দেখাতে পারে নাই। পরবর্তীতে কাগজপত্র দেখাতে পারলে ছেড়ে দেওয়া হবে, আর না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেল চোরাই মোটরসাইকেলের ব্যবসার সাথে জড়িত আছে বলে জানা গেছে।

সোহেল রানা বলেন, আমার এক বন্ধুর মোটরসাইকেলটি গত শুক্রবার নস্ট হয়ে যাওয়ায় পরে নিবে বলে আমার কাছে রেখে গিয়েছে। এই ফাঁকে পুলিশ এসে বাইকটি থানায় নিয়ে যায়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital