বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২, ৩:৩৬ পিএম
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন
সজীব খান : চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পূন্ন হয়েছে, সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হয়।
এতে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে জেলা ক্রীড়া সংস্থার দীর্ঘ মেয়াদের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। তিনি ভোট পেয়েছেন ৪৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম রাজন পেয়েছেন ৯ ভোট। নির্বাচনটি দুইটি প্যানেলে অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার এই প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট অনুষ্ঠিত হয়।
সোমবার  চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে  জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ বেলা ২টায়  জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বিজয়ী অন্যান্য সদস্যরা হচ্ছেন মোঃ জিল্লুর রহমান, সুভাস চন্দ্র রায়, মোহাম্মদ আলী জিন্নাহ, ওমর পাটওয়ারি, মোঃ সাহির হোসেন পাটওয়ারি, মোঃ সেলিম আকবর, মোঃ হেলাল হোসেন, শরীফ মোঃ আশ্রাফুল, আবদুল মোতালেব শেখ, তমাল কুমার ঘোষ, মোঃ মিজানুর রহমান খান, মনোয়ার হোসেন চৌধুরী,  আবু পাটওয়ারি, ফেরদৌস মোরশেদ জুয়েল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital