বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে; ডিসি অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২, ৩:৪২ পিএম
বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে; ডিসি অঞ্জনা খান মজলিশ
সজীব খান : চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
এ সময় তিনি বলেন, সমন্বয় বলতে যা বুঝায়, চাঁদপুর তারই উদাহরণ। চাঁদপুরের সকল দপ্তরের সাথে সকল দপ্তরের সুন্দর একটা সমন্বয় রয়েছে। যদি কখন কথাও কোন ব্যত্বয় ঘটছে আমি নিজেও বসে সমাধান করে দেই। কোন দপ্তরের সাথে কোন দপ্তরে শূন্যতা নেই। সবার মনোভাব সুন্দর এবং স্পষ্ট বিধায় আমাদের কাজ করতে সুবিধা হচ্ছে। একইসাথে জনপ্রতিনিধি যারা আছেন তারাও যথেষ্ট আন্তরিক। তার কারণে এখানে উন্নয়ন কাজ করা অনেকটাই সহজ। অনেক জায়গায় চাকরিরত অবস্থায় লক্ষ্য করেছি যে এক দপ্তর আরেক দপ্তরের সাথে সমন্বয় বা সম্পর্ক ভালো থাকে না।
আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে বলেন, ভোটার তালিকা আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেলক্ষ্যে এ ভোটার তালিকা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজেই এখানে যেমন নির্বাচন অফিসকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে একই সাথে আমাদের জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। যারা ভোটার আছেন এবং ভোটার হওয়ার উপযুক্ত তারা যেন ভোটার তালিকা থেকে বাদ না পরে সেজন্যে আমি অনুরোধ জানাবো।
তিনি বলেন, জনশুমারী যা আমরা প্রতি ১০ বছর অন্তর অন্তর করে থাকি, তা এখন করা হবে। এদেশে প্রথম ডিজিটাল শুমারী হচ্ছে। বড় বড় পরিকল্পনা গ্রহণ করতে এ জনশুমারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ রিপোর্টের মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে। চাঁদপুরের প্রতিটি থানার হিসাব যেন সঠিকভাবে আসে। যারা জনশুমারী করতে যাবেন তারা যেন কোন হয়রানির শিকার না হন এবং তারা যেন প্রত্যেক সঠিক তথ্য নিয়ে আসতে পারেন, তার জন্যে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ ও জনপ্রতিনিধিদের অনুরোধ জানাই।
জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন প্রসঙ্গে বলেন, আমরা যারা সরকারি দায়িত্বে আছি, আমাদের কাজটা হচ্ছে প্লাটফর্ম তৈরি করে দেয়া। এমন একটি পরিবেশ তৈরি করে দেয়া যেখানে সকলের মতামত প্রকাশের সুযোগ থাকে। আমরা যেন সিন্ডিকেট না করি। আমাদের যে কাজ সেটা নিরপেক্ষভাবে করে যাবো। আমি একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। এখন যে যার পছন্দের প্রতিনিধিকে নির্বাচনের মাধ্যমে বাছাই করে নেবে। এটাই আমাদের করা উচিত। আমি যেখানেই কাজ করেছি চেষ্টা করেছি নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে এবং চাঁদপুর জেলাতেও সে কাজ করার চেষ্টা করে যাচ্ছি এবং এরজন্যে সকলের সহযোগিতা পাচ্ছি। আশাকরি সবাইকে নিয়ে সরকারের উন্নয়নমূলক কাজগুলো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।
বাজার মনিটরিং প্রসঙ্গে বলেন এটা এখন অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তেলের ব্যাপার নিয়ে যে তেলেসমাতি চলছিলো তাও আমরা ধরে ফেলেছি। এখন তেমন কোন সমস্যা নেই। তবে বাজার মনিটরিং আরো জোরদার করতে হবে। কেউ যেন সিন্ডিকেট না করতে পারে।
জেলা প্রশাসক মডেল মসজিদের নির্মান সামগ্রীর অভিযোগ প্রসঙ্গে বলেন, মডেল মসিজদের কাজ মডেলের মতই হতে হবে। মডেল মসজিদের নির্মান সামগ্রীর ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে। নির্মান সামগ্রীর ব্যাপারে অভিযোগ পাওয়া অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ভবিষ্যৎ এ যেন এধরণের অভিযোগ না আসে সে ব্যাপারে সর্তক থাকতে হবে।
কৃষি বিষয়ক প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, কৃষকের একটি ধানও যেন নষ্ট না হয়। স্বেচ্ছাসেবক হোক বা যেভাবেই হোক তলিয়ে যাওয়ার আগে কৃষকদের সমস্ত ধান যেন কেটে ঘরে তুলে দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।
সভায় সরকারি সকল দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital