শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২২ ’বালক অনূর্ধ্ব-১৭’র উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মে, ২০২২, ৪:০৪ পিএম
মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২২ ’বালক অনূর্ধ্ব-১৭’র উদ্বোধন

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২২ (বালক অনূর্ধ্ব-১৭)এর উদ্বোধন হয়েছে।

১৬ মে সোমবার সকালে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (প্রস্তাবিত) খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খসরু ঢালী, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ষাটনল ইউনিয়ন ও বাগানবাড়ী ইউনিয়ন পরস্পরের মোকাবেলা করে। খেলায় ষাটনল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে বাগানবাড়ি ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে। খেলার ৩০মিনিটে ষাটনল ফুটবল দলের ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের ফ্রি-কিকে সরাসরি গোল হলে ষাটনল দল ১-০ গোলে এগিয়ে যায়। ৩৫ মিনিটের সময় ষাটনলের ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাত গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিলে দলের জয় নিশ্চিত হয়।

Model Hospital

খেলায় রেফারীর দায়িত্ব পালন করে সানি এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করে শামীম খান ও রাজীব।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে।

তিনি আরও বলেন, এই টুর্নামেন্টসমূহ গ্রাম-গঞ্জের সর্বত্রই একটা ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপদগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় প্রসংশার দাবিদার।

এসময় অনুষ্ঠানের সভাপতি ও ক্রীড়া সংস্থার সভাপতি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করা খুবই প্রয়োজন। তিনি বলেন, খেলার মাঠে জাতীয় চরিত্র গড়ে ওঠে। খেলাধুলা চর্চার সঙ্গে জড়িত থাকলে কোন যুবক যুবতী অসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে পারেনা। তাই তিনি সকলকে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলার চর্চা করার জন্য উৎসাহ দেন।

দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে দুর্গাপুর ইউনিয়ন ও সুলতানাবাদ ইউনিয়নকে ফুটবল একাদশ। খেলায় দুর্গাপুর ইউনিয়ন ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন বিদ্যুৎ মজুমদার এবং সরকারি রেফারির দায়িত্ব পালন করেন শাহিন আলম ও বজলুল গনি।

দিনের তৃতীয় ও শেষ খেলায় মুখোমুখি হয় ফরাজীকান্দি ইউনিয়ন ফুটবল একাদশ ও কলাকান্দা ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত খেলা গোলশূন্য ড্র্র থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ফরাজীকান্দি ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন শাহিন আলম এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন বজলুল গনি ও বিদ্যুৎ মজুমদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital