বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দাদার লালসার শিকার নাতনি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ১২:১২ পিএম
শাহরাস্তিতে দাদার লালসার শিকার নাতনি
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে দাদার লালসার শিকার হয়েছে এক নাতনি। মঙ্গলবার অভিযুক্ত দাদা দুলাল হোসেনকে (৫৫) পুলিশ আটক করে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা সূত্র জানায়, অভিযুক্ত দুলাল শাহরাস্তি পৌর শহরের শ্রীপুর মহল্লায় মজুমদার বাড়ির  মৃত আম্বর আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে ওই মহল্লায় কনফেকশনেরি ব্যবসা করে আসছিল। ওই হিসেবে নির্যাতনের শিকার স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কিশোরী প্রায় তার দাদা সম্পর্কিত দুলালের দোকানে চকলেট সহ ফাস্টফুড খেতে যেত।
এই সুযোগে দুলাল প্রায় তার কুরুচিসম্পন্ন যৌনাচারের অভিলাষ নাতনির উপর প্রয়োগ করত। ওই হিসেবে গত শনিবার বিকেলে নাতনি সম্পর্কিত কিশোরী শ্রেণিকক্ষে পাঠদান শেষ করে বাড়ি ফেরার পথে দুলাল তার গতিরোধ করে স্থানীয় অস্ত্র ছুরি দেখিয়ে তার দোকানের পেছনে নিয়ে তাকে যৌন নিপীড়ন চালায়। এতে দুলাল ক্ষান্ত না হয়ে পরদিন রবিবার একই কায়দায় যৌনাচারে লিপ্ত হয়। ওইদিন কিশোরীর পরিবার বিষয়টি আঁচ করতে পেরে তার মা বাদী হয়ে সোমবার শাহরাস্তি থানায় এ বিষয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শাহরাস্তি মডেল থানা পুলিশ তার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুলালকে অভিযান চালিয়ে আটক করে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, অভিযুক্ত দুলাল হোসেনকে (৫৫) আটক করে আইনের আওতায় আনা হয়েছে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।