শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে ফুটবল টুর্ণামেন্টে ছেংগারচর, মোহনপুর, ফতেপুর পূর্ব ও জহিরাবাদের জয়লাভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ৪:২০ এম
মতলবে ফুটবল টুর্ণামেন্টে ছেংগারচর, মোহনপুর, ফতেপুর পূর্ব ও জহিরাবাদের জয়লাভ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে ছেংগারচর, মোহনপুর, ফতেপুর পূর্ব ও জহিরাবাদের জয়লাভ করে।

১৭ মে মঙ্গলবার দিনের প্রথম খেলায় ছেংগারচর পৌরসভা ফুটবল একাদশ বনাম ইসলামবাদ ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ছেংগারচর পৌরসভা ফুটবল দল একচেটিয়া প্রাধান্য বিস্তার করে ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। দলের পক্ষে নিয়ন একাই ২ গোল দেয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন বজলুল গনি সহকারী রেফারী বিদ্যুৎ মজুমদার ও জামাল উদ্দিন।

দিনের খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর প্রশাসক মো. হেদায়েত উল্যাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ছেংগারচর পৌর নিবার্হী কর্মকর্তা শাহ মো. আবু সুফিয়ান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, উপজেলা যুব লীগের প্রচার সম্পাদক রেফাত উল্লাহ দর্জি প্রমুখ। দিনের ২য় মোহনপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ফতেপুর পশ্চিম ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় মোহনপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে ফতেপুর পশ্চিম ফুটবল একাদশকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। বজরুল গনি এবং সহকারী রেফারী ছিলেন শাহীন আলম ও জামাল উদ্দিন।

Model Hospital

দিনের ৩য় খেলায় গজরা ইউনিয়ন ফুটবল একাদশ ও ফতেপুর পূর্ব ইউনিয়ন ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় ফতেপুর পূর্ব ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বজলুল গনি এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করে শাহীন আলম ও জামাল উদ্দিন।

দিনের ৪র্থ ও শেষ খেলায় মুখোমুখি হয় জহিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ ও সাদুল্যাপুর ফুটবল একাদশ। খেলায় জহিরাবাদ একাদশ ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন শাহিন আলম এবং সহকারী রেফারী হিসেবে ছিলেন বজলুল গনি ও আব্দুর রহিম।

দিনের শেষ তিন ম্যাচে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়া প্রমুখ। দিনের সবগুলো খেলায় ধারা বর্ণনায় ছিল লোকমান হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital