শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নবাগত ডিসি কামরুল, অঞ্জনা খানকে নেত্রকোনায় বদলি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৪:২২ পিএম
চাঁদপুরে নবাগত ডিসি কামরুল, অঞ্জনা খানকে নেত্রকোনায় বদলি

সাইদ হোসেন অপু চৌধুরী : প্রশাসনের ৩ উপ-সচিবকে তিন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি বদলী করা হয়েছে এক জেলা প্রশাসককে।

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে উপ-সচিব কামরুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে । বর্তমান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনা জেলায় বদলী করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপ-সচিবকে এম আল আমীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৯ মে জারি করা প্রজ্ঞাপনে স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) কামরুল হাসানকে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়। চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট হিসেবে বদলী করা হয়।

Model Hospital

একই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সোহেলা আক্তারকে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ-সচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।