বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মে, ২০২২, ২:০৯ পিএম
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনা
মোঃ মাসুদ রানা : ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো, ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহনের কারণে মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। এর জন্য সবচেয়ে বেশি দায়ী বেপরোয়া গতির যান চলাচল।  গতকাল চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলা কাকৈরতলা সংলগ্ন  রসুলপুর এলাকায় একটী যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় রসুলপুর এলাকায় জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানান, ওইদিন ঢাকা থেকে রামগঞ্জগামী আল-আরাফাহ সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্টো ব- ১৫-৭৮৪৩) চাঁদপুর থেকে কুমিল্লাগামী আরএফএল কোম্পানির পন্যবাহী ডেলিভারি ট্রাক (ঢাকা মেট্টো অ ১৩০০২১) বেপরোয়া গতিতে এসে চাপ দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
ওই সময় যাত্রীবাহী বাসের লোকজনকে স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে করে। দুর্ঘটনা প্রসঙ্গে ওই এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ মনির হোসেন জানান, ট্রাকটি বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে এসে বাসটিকে চাপ দিলে মুখোমুখি সংঘর্ষ এড়াতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
তিনি আরো জানান, এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত ছাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে তিনি দেখেছেন।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত দাশ গুপ্ত জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধার কাজ সম্পন্ন করেছে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যাত্রীদের মাল সামানা কচুয়া থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সুদীপ্ত শাহিন জানান, স্থানীয় এলাকাবাসীর সহায়তায় দূর্ঘটনায় দায়ী ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।