শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

জীবন সায়াহ্নে জনগণের কল্যাণে বাকিজীবন টুকু উৎসর্গ করতে চাই; মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২, ৩:০৮ পিএম
জীবন সায়াহ্নে জনগণের কল্যাণে বাকিজীবন টুকু উৎসর্গ করতে চাই; মেজর রফিকুল ইসলাম
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের  শাহরাস্তিতে  ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে (২১-মে) পৌর শহরের উপলতা উবি’র মাঠে উপজেলা আ’লীগ, উন্নয়ন সমন্বয় কমিটির, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট দলীয় সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা  আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট  ইলিয়াস মিন্টু ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ারের যৌথ সঞ্চালনায় এবং শাহরাস্তি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ভূষিত, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এম পি।
তিনি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক করোনা মহামারী সংকট কাটিয়ে পবিত্র  শাহরাস্তি রহ: অলির পবিত্র নামে শাহরাস্তির পুণ্যভূমিতে আমরা একত্রিত হতে পেরেছি সে জন্য আল্লাহর নিকট তিনি শুকরিয়া আদায় করেন। এরই মধ্যে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য তিনি প্রার্থনা সমাবেদনা জ্ঞাপন করেন।
তিনি উন্নয়ন মহাযজ্ঞ বিশদ ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আপনাদের সহযোগিতায় হাজীগঞ্জে শাহরাস্তিতে এ উন্নয়নের রোড ম্যাপ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন বর্তমানে (আমার)  সংসার বলতে তেমন কিছু নেই, আমার ভাবনা, অভিপ্রায় স্বপ্ন হাজীগঞ্জ-শাহরাস্তির আপামর জনতার কল্যাণে নিজেকে নিবেদন করা। বর্তমানে  আমার সংসার  ও   পরিবার-পরিজন বলতে সবেই আপনারা। আমার দিন রজনী কাটে এই জনপদের মানুষের কল্যাণের কথা চিন্তা করে।
আগামী প্রজন্ম যেন এই জনপদে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে সে লক্ষ্য নিয়ে আমি কাজ করছি। আগামী দিনগুলোতে তৃণমূলের নেতৃবৃন্দের বক্তব্য শুনে কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একপর্যায়ে তিনি প্রিয় নবীর আদর্শের কথা বলতে গিয়ে  মানবতার কল্যাণে সকলকে এক কাতারে এসে কাজ করার আহ্বান জানান।
এছাড়া তিনি বিত্তশালী ব্যক্তি পর্যায়ে সম্পদের পাহাড় তৈরি না করে মানবকল্যাণে নিজেদের সম্পদ ব্যয় করার আহ্বান জানান। কারণ মানুষের মৃত্যুর পরে ওই কর্ম আপনার (মানুষের)  ব্যক্তির  সুপরিচিতি হিসেবে ঐতিহাসিকভাবে স্বাক্ষর বহন করবে ।
উক্ত অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মকবুল হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, ডাঃ খোরশেদ আলম, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহীন, পৌর আ’লীগের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল ।
এছাড়াও অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিশিষ্ট জন এ অনুষ্ঠানে যোগদান করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।
উক্ত অনুষ্ঠান মধ্যাহ্নভোজের আয়োজন শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।