শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৫:১৪ পিএম
মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা
মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে ভূমি সেবা সপ্তাহ(১৯-২৩) উপলক্ষ্যে র্যালী অনুষ্ঠিত হয়।

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।

২২ মে রবিবার দিনব্যাপী এ উপলক্ষে র‌্যালী ও আলোচন সভা হয় অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে উপজেলা ক্যাম্পাস ও নিকটতম সড়কে র্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম, উপজেলা সার্ভেয়ার মহিউদ্দিন পলাশ, উপজেলা স্কাউটের সম্পাদক আকতার হোসেন প্রমূখ। ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা গনসহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের ষ্টাফবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি সেবার মানোন্নয়ন ও সেবা নিশ্চিতের বিষয়ে সরকার খুবই আন্তরিক। ভূমির অনিয়মের বিষয়ে সরকার খুবই কঠোর। ভূমি ব্যবস্থাপনা আধুনিয়কায়নের মাধ্যমে দুর্নীতির পথ-ঘাট বন্ধ করা হচ্ছে। এই খাতে মানুষের হয়রানি, ভোগান্তি বন্ধ করা হচ্ছে। তাই আমাদের সর্বদা চিন্তা করতে হবে সাধারণ মানুষকে সহজে উন্নত সেবা দিতে হবে। শুধু চাকুরী নয়, সেবার মানষিকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital