বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৫:২৭ পিএম
মতলব উত্তরে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

২২ মে রবিবার বিকালে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে(প্রস্তাবিত) উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে লাল দল ও সবুজ দল নামে দু’টি টিমে খেলাটি অনিষ্ঠিত হয়। খেলায় সবুজ দল ২-১ গোলের ব্যবধানে লাল দলকে পরাজিত করে।

মতলব উত্তর স্পোর্টসক্লাব আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসান।

পুরস্কার বিতরনী অনুষ্ঠান পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় মতলব উত্তর স্পোর্টসক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানের সভাপতিত্বে এবং সাংবাদিক কামরুজ্জামান হারুন ও মতলব উত্তর স্পোর্টস ক্লাবের কর্মকর্তা রাজিব প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্রশাসক মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার।

Model Hospital

খেলার ১০ মিনিটের মাথায় সবুজ দলের পক্ষে বাবু গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের সময় সবুজ দলের সোহেল কয়েকজনকে কাটিয়ে বল পাঠিয়ে দেয় প্রতিপক্ষের জালে। ফলে সবুজ দল ২-০ গোলে এগিয়ে যায়। খেলার ১৯ মিনিটের সময় লাল দলের নূরে আলম কয়েকজনকে কাটিয়ে দলের পক্ষে গোল করলে খেলার ফলাফল দাড়ায় ২-১ এ। এই ২-১ গোলের ব্যবধানেই সবুজ দল লাল দলকে পরাজিত করে।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বজলুল গনি এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মহসীন মিয়া ও সাদ্দাম হোসেন। খেলার ধারাবর্ননায় ছিলেন লোকমান হোসেন।

কৃষকদের এই খেলা ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের এক এক জনের বয়স ৪৫ থেকে ৫৫ বা ৬০ এর কোঠায় হলেও তাদের খেলা দর্শকদের মন জয় করে। দর্শকরা মুহুমুহু করতালির মাধ্যমে উভয় দলের খেলোয়াড়দের উৎসাহীত করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকদের নিয়ে এ ধরনের জমজমাট একটি ফুটবল খেলা আয়োজন করার জন্য খেলার আয়োজক মতলব উত্তর স্পোর্টসক্লাব ও ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই আয়োজন চমৎকার আয়োজন। এধরনের আয়োজন সাধারনত হয়না। আমি বিশ্বাস করি কৃষকদের নিয়ে এধরনের আয়োজনের কারনে কৃষকরা খুবই খুশি হয়েছে। আশাকরি কৃষকদের নিয়ে এধরনের খেলার আয়োজন যেনো অব্যাহত থাকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital