বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জোবাইদা বালিকা উবি’র শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ মে, ২০২২, ৬:০৮ পিএম
শাহতলী জোবাইদা বালিকা উবি’র শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়াডের অধীন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২মে (রবিবার) বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, দীর্ঘদিন আমাদের এ বিদ্যালয়ে ভবনের সংকট ছিল। মাননীয় শিক্ষামন্ত্রীর সহযোগিতায় আমরা চারতলা ভবন করেছি। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে।

তিনি বলেন, এ বিদালয়ের রাস্তাটি দিয়ে শিক্ষার্থীরা চলাচল করতে দুর্ঘটনার শিকার হত। আগে এ রাস্তাটি চলাচল অনুপযোগী ছিল। আমি আমার জায়গা দিয়ে রাস্তার বড় করেছি। এটি এ বিদ্যালয়ের মূল প্রবেশ পথ। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল রাস্তাটি পাকা হবে। আজ তা বাস্তবায়ন হচ্ছে। এজন্য আমি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। আপনারা রাস্তার কাজটি মনিটরিং করবেন,  যাতে কাজ সিডিউল অনুযায়ী হয়। উক্ত রাস্তার বরাদ্দের জন্য স্কুলের পক্ষ থেকে  চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীকে ধন্যবাদ ।

Model Hospital

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলের, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, সহকারি শিক্ষিক মো: সোহরাব হোসেন, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, শিক্ষক প্রতিনিধি ও সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, শিক্ষক প্রতিনিধি ও  সহকারি শিক্ষিকা রুবিনা আক্তার, শিক্ষক প্রতিনিধি ও সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক নেছার আহমেদ, সহকারি শিক্ষিকা মানচূড়া আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এর আগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বিদ্যালয়ের ঢুকার প্রধান রাস্তাটি সিসি ঢালাই (পাকাকরণের) কাজ পরিদশন করেন । কাজটি সঠিকভাবে করার জন্য ঠিকাদারকে নিদেশ দেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital