বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বুধবার মতলব উত্তরে আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও ক্রিকেটার তাসকিন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২, ২:৩১ পিএম
বুধবার মতলব উত্তরে আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও ক্রিকেটার তাসকিন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ মে বুধবার বিকেলে।

উপজেলা পরিষদ সংলগ্ন প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি থাকবেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল। আমন্ত্রিত বিশেষ আকর্ষন হয়ে মাঠে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার তাসকিন আহমেদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করবেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও গাজী শরিফুল হাসান। সঞ্চালক হিসেবে থাকবেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএ আজাদ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital