বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮:১৬ পিএম
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

এস এম ইকবাল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদকের উদ্বত্যপূর্ন, অশালীন ও কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম মিয়াজির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, গনতন্ত্রের মানস কন্যা, উন্নত সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক যে কু-রুচী পূর্ন বক্তব্য দিয়েছে, তা অবিলম্ভে প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা না চাওয়া পর্যন্ত ছাত্রলীগ মাঠে থেকে তা প্রতিহত করবে। ইতিহাস ঐতিহ্যের ধারক বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিন এশিয়ার সর্ববৃহত ছাত্র সংগঠন। এ সংগঠন প্রতিষ্ঠা পরবর্তী ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গনতান্ত্রীক আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়ে রাজ পথে লড়ে গেছে। শুধু তাই নয়, দেশের সকল দূর্যোগে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছে।

এ সময় উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ- ছাত্র বিষয়ক সম্পাদক নাঈম পাটওয়ারী, তথ্য-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফাহাদ পাটওয়ারী, সহ-সম্পাদক শিমুল, ধর্ম বিষয়ক সম্পাদক তারেক, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রাব্বি ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, উপজেলা সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর মিলন, উপজেলা ছাত্রলীগ নেতা ফাহাদ, রবিউল, শাকিল, সালমান, ইমরান, পৌরসভা ছাত্রলীগ নেতা আঃ কাদের, সায়মুন, রাকিব, রাজু, মিলন প্রমূখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।