বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮:৩৫ পিএম
রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রয়োগ করেন ভোটাররা। নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী ইবতেদায়ী শাখায় অভিভাবক সদস্য পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন জিলানী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোস্তফা চৌধুরী পেয়েছেন এক ভোট।

দাখিল শাখায় অভিভাবক সদস্য পদে ৮৮ ভোট পেয়ে ১ম স্থান অর্জন করেছেন মোঃ ওয়াসকুরুনী সরকার, ৮৩ ভোট পেয়ে রহিম মোল্লা ২য় স্থান ও ৭২ ভোট পেয়ে শাহজাহান সরকার ৩য় স্থান অধিকার করেছেন। তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিলন সরকার পেয়েছেন ৯ ভোট ও বাবুল সরকার পেয়েছেন ৪ ভোট। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে শায়রা আক্তার ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাহিমা আক্তার পেয়েছেন ৮ ভোট।

Model Hospital

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা সুপার মাওলানা ইসমাইল হোসেন, স্থানীয় ইউপি সদস্য অহিদ উল্লাহ সরকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital