বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে শিমুলেকে আ.লীগের সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮:৪০ পিএম
মতলবে শিমুলেকে আ.লীগের সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায়

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশে বিষয়ক উপকমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুল ইসলাম শিমুলকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায়।

এসময় সাবেক উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরের সাবেক ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ। আমাদের একটাই লক্ষ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাবো।

বক্তারা আরো বলেন, আতিকুল ইসলাম শিমুল ২০০১ পরবর্তী জামায়াত-বিএনপি জোটের নিপীড়ন নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে যখন সকল নেতাকর্মীদের হয়রানি করেছেন তখন উনি মতলব উত্তর উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে মাঠে কাজ করে একটি সুন্দর কমিটি উপহার দেন। রাজপথে আন্দোলন করা ছাত্রনেতা শিমুল মতলবে পরিকল্পিত নেতা ২০০১ সালে কেন্দ্রে দায়িত্ব থাকার কারনে ওনার বিরুদ্ধে ৬টি মিথ্যা মামলা হয় এবং উনি একাধিকবার কারাবরণ করেন। তাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আতিকুল ইসলাম শিমুলকে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চায়, আমরা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব, মতলব ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রহমত উল্ল্যা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম মিলন, সাবেক যুগ সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক আলীনুর বেপারী প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital