সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মতলবে মায়ের সম্পত্তি লিখে না দেয়ায় ঘর নির্মাণে বাঁধা, প্রাণনাশের হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৮:৪৫ পিএম
মতলবে মায়ের সম্পত্তি লিখে না দেয়ায় ঘর নির্মাণে বাঁধা, প্রাণনাশের হুমকি

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মায়ের সম্পত্তি এক ছেলের নামে লিখে না দেওয়ায় ওই ছেলে আরেক ছেলের ঘর নির্মাণে বাঁধা প্রদান করছে। এমনকি মারধরের অভিযোগও পাওয়া গেছে।

এ ঘটনায় মা সাজেদা বেগম (৫৯) বাদী হয়ে তার ছেলে মামুনুর রশিদ সবুজ (৩২) এর বিরুদ্ধে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আবুরকান্দি গ্রামের মৃত আবুল খায়ের মোল্লা বহুদিন রোগাক্রান্ত হয়ে গত দেড় বছর আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার আগে তার স্ত্রীর নামে ২০ শতাংশ, দুই ছেলে হুমায়ুন কবির ও সুমনের নামে ১৫ শতাংশ করে ৩০ শতাংশ ভূমি কবলা করে লিখে দিয়ে গেছেন।

আবুল খায়ের মৃত্যুবরণ করার পর গত এক বছর আগে মৌখিকভাবে এক মেয়ে ও তিন ছেলের নামে সম্পত্তি ভাগ ভাটোয়ারা হলে আঃ কাইয়ুম ঝিনাইয়া সড়কের পাশে তাদের জমিতে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন যাবৎ ওই বিল্ডিং নির্মাণে বাঁধা প্রদান করছেন তারই ছোট ভাই মামুনুর রশিদ সবুজ। গত ২২ মে বিল্ডিংয়ের কাজ করার সময় মিস্ত্রিদের জিনিসপত্র সবুজ ও তার স্ত্রী এসে লুটপাট করে নিয়ে যায়। এবং কাজ করলে মা সাজেদা বেগম ও ছেলে আঃ কাইয়ুমকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।

Model Hospital

বাদী সাজেদা বেগম বলেন, আমার স্বামী জীবিত থাকতে আমার নামে ২০ শতাংশ জায়গা কবলা করে দিয়ে গেছেন। এখন ওই সম্পত্তি ছোট ছেলে সবুজ তার নামে লিখে নিতে হুমকি ধামকি দেয়। আমি রাজি না হওয়ায় আমার বড় ছেলের বিল্ডিং নির্মাণের কাজে বাঁধা দিচ্ছে। তাকে কিছু বললে মেরে ফেলবে বলে হুমকি দেয়। সে সময় মাদক খায়। আমাকে বিভিন্ন সময় মারধর করে। কোন উপায়ন্তর না পেয়ে থানায় অভিযোগ করেছি। আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।

আঃ কাইয়ুম বলেন, আমাদের বাড়িতে অনেক জায়গা আছে। আমার বাবা মৃত্যুবরণ করার পর শালিশ বৈঠকের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মৌখিকভাবে ভাগ ভাটোয়ারা হয়েছে। আমার জায়গায় আমি বিল্ডিং নির্মাণ করব কিন্তু সবুজ তাতে অমানবিকভাবে বাঁধা দিচ্ছে। সে মাদকসেবী হওয়ায় উশৃঙ্খল আচরণ করে। দেশীয় অস্ত্র নিয়ে আসে আমাদের মারার জন্য। তাই এলাকার মানুষ ভয়ে কিছু বলে না। আমার বাড়ির কাজ শেষ করতে না পারায় আমি এখন অন্য মানুষের ঘরে স্ত্রী সন্ত্রান নিয়ে থাকি।

এদিকে বিবাদী মামুনুর রশিদ সবুজের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার