শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২, ৭:১৩ এম
মতলব উত্তরে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের দাবি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় খেলাধুলার মানোন্নয়ন ও বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এলাকাবাসীর দাবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম দ্রুত নির্মাণ করার।

সরকার উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের সেই পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চায় উপজেলাবাসী।

সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩ মে মতলব উত্তরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ দেশের ১৮৬ উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারই প্রেক্ষিতে উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রশাসন উপজেলা সদর (ঘনিয়ারপাড়) এই জায়গাকে প্রাথমিক ভাবে নির্বাচন করেছে। তবে আশার বাণী অতি দ্রুত স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ।

উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো উপজেলায় আধুনিক মানের একটি স্টেডিয়ামের জন্য। যা বাস্তবায়ন হলে এ উপজেলার খেলাধুলার প্রেমিরা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন জনসাধারণ।

Model Hospital

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল জানান, মেধাসম্পন্ন জাতি গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করার জন্য প্রয়োজন একটি মানসম্মত মাঠ। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরির জন্য প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, মতলব উত্তর উপজেলাতেও সেই আশ্বাস দ্রুত বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ করে আসছি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানান, সকল প্রক্রিয়া চলছে। মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুতই শুরু করা হবে। একটি আধুনিক মানসম্মত মাঠ নির্মাণ করে শিশু, কিশোর, যুবক ও সকল বয়সের মানুষের নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি মেধাবী প্রজন্ম গঠনের জন্য বর্তমান খেলাবান্ধব সরকার দ্রুত এ উপজেলাবাসীকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উপহার দেবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital