বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি, ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত- ২

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১:৪৮ পিএম
সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি, ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু, আহত- ২
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম উদ্দিন বেপারি (২৮) নামে জেলা ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।
২৬ মে বৃহস্পতিবার সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া এলাকায় একটি মাছের খামারে এ দূর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন ওই এলাকার প্রবাসী হারুনুর রশিদ বেপারির ছেলে। তিনি চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজেদের মাছের খামারে জাল নিয়ে মাছ ধরতে যান জসিম উদ্দিন বেপারি ও প্রতিবেশী বাচ্চু পাটওয়ারীর ছেলে মহিন(২৫) এবং প্রতিবেশী আত্মীয় গুপ্টি পূর্ব ইউনিয়নের ডোমরা এলাকার সেকান্দরের ছেলে মো. সুজন(৩৫)। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে পড়ে জসিম উদ্দিন বেপারী। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় জসিমসহ ৩ জনকে উদ্ধার করে দ্রুত পাশের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন এবং একজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা আরো জানায়, বিদ্যুতের তারটি অপশাসনর জন্য জসিমসহ এলাকাবাসী তাদের অনেকবার অবহিত করলেও তারা কোন প্রকার কর্ণপত করেনি।
এদিকে জসিম উদ্দিন বেপারীর মৃত্যুতে পরিবারসহ এলাকায় বইছে শোকের মাতম, সন্তানকে হারিয়ে মা শোকে বিহ্বল হয়ে পড়ে।
এ বিষয়ে কামতা সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম)কে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতের বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানেননা বলে জানান। পরে তিনি বিষয়টি স্বীকার করেন এবং তার বক্তব্য জানতে চাইলে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্তা ব্যক্তিরা বক্তব্য দিবেন বলে এড়িয়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে জসিম উদ্দিন বেপারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital