শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে শাহরাস্তিতে ১৫ টি বেকারী বন্ধের উপক্রম

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২, ১১:৩০ এম
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে শাহরাস্তিতে ১৫ টি বেকারী বন্ধের উপক্রম
রাফিউ হাসান হামজা : চাঁদপুর (শাহরাস্তি) প্রতিনিধিঃ পণ্য তৈরীর কাঁচামালের মূল্য দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বেকারীগুলো বন্ধের উপক্রম হয়েছে। লাগামহীন দাম বৃদ্ধির কারণে পণ্যের উৎপাদন খরচ ৪০ ভাগ বেড়ে গেছে। প্রতিটি পণ্যের উৎপাদন খরচ বাড়লেও আগের দামেই উৎপাদিত পণ্য বিক্রি করতে হচ্ছে। ফলে পণ্য বিক্রি করে বর্তমানে উৎপাদন খরচও উঠছে না। এতে করে পণ্য উৎপাদন করতে গিয়ে বড় অংকের লোকসান গুণতে হচ্ছে স্থানীয় বেকারী মালিকদের। ইতোমধ্যে লোকসানের মুখে ৩ থেকে ৪টি বেকারী বন্ধ হয়ে গেছে। আবার অনেক বেকারী মালিক লোকসান থেকে বাঁচতে শ্রমিক ছাটাই করছে। আবার অনেকে সপ্তাহে ২/৩ দিন নিজ প্রতিষ্ঠান বন্ধ রাখছে। গত মধ্য নভেম্বর থেকে পাইকারী পণ্যের বাজার মূল্য অস্থির হয়ে ওঠায় বিরূপ প্রভাব পড়েছে ক্ষুদ্র এই শিল্পে। একই সঙ্গে এই শিল্পের সঙ্গে জড়িত সহস্রাধিক শ্রমিক কারিগরদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বেকারীর সূত্রে জানা যায়, শাহরাস্তি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ২৫টি বেকারী রয়েছে। এসব বেকারীর মূল উপকরণ (কাঁচামাল) ময়দা-আটা, চিনি, সয়াবিন তেল, পাম অয়েল ও ডালডা। যা স্থানীয় পাইকারী বাজার থেকে সংগ্রহ করা হয়। এতদিন এসব পণ্যের পাইকারী মূল্য স্থিতিশীল থাকলেও গত মধ্য নভেম্বর থেকে বাজার অস্থির হয়ে ওঠে। এ সময় থেকে অস্বাভাবিক হারে দফায় দফায় মূল্য বৃদ্ধির চাপে পড়ে স্থানীয় বেকারী শিল্প। এসব শিল্পের উপকরণ (কাঁচামাল) পাইকারী মূল্য কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে ৫ থেকে ১০০ টাকা পর্যন্ত।
সরেজমিনে উপজেলার পাইকারী বাজার ঘুরে দেখা যায়, বাজারে ৭০ টাকা কেজি দরে সয়াবিন তেল প্রতি ড্রাম (১৮০ কেজি) ১২ হাজার ৬০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৩৩ হাজার টাকায়। ৬২ টাকা কেজি দরে পাম অয়েল প্রতি ড্রাম (১৮৬ কেজি) ১১ হাজার ৫০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৩৪ হাজার টাকায়। ৩৬ টাকা কেজি দরে চিনি প্রতি বস্তা (৫০ কেজি) ১৮ শত টাকার স্থলে বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়। ৩০ টাকা কেজি দরে ময়দা প্রতি বস্তা (৭৪ কেজি) ২ হাজার ২০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকায়। ২০ টাকা কেজি দরে আটা প্রতি বস্তা (৫০ কেজি) ১০০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ২৩শত টাকায়।  ৭৫ টাকা কেজি দরে ডালডা ১ কার্টন (১৬ কেজি) ১২০০ শত টাকার স্থলে বিক্রি হচ্ছে ৩৪০০শত টাকা। সকল উৎপাদিত কাচামালগুলো তিনগুন দাম বেড়েছে।
প্রায় ৩ মাস যাবত ক্ষণে ক্ষণে উপকরণের মূল্য বৃদ্ধিতে পণ্যের উৎপাদন খরচ ৩০ ভাগ বৃদ্ধি পাওয়ায় পণ্য উৎপাদন করতে গিয়ে লোকসান গুণতে হচ্ছে বেকারী মালিকদের। লোকসান থেকে বাঁচতে পণ্যের দাম বৃদ্ধি জরুরী হয়ে পড়েছে। কিন্তু প্রতিযোগিতাপূর্ণ বাজারের কারণে পণ্যের মূল্যেও বাড়াতে পারছে না ব্যবসায়ীরা। ফলে এমন ত্রিশঙ্কু অবস্থায় পড়ে ক্ষুদ্র প্রতিষ্টানগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতোমধ্যে লোকসান গুণতে গিয়ে বিসমিল্লাহ বেকারীসহ কয়েকটি ছোট বেকারী বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছে শতাধিক শ্রমিক কারিগর। এসব পরিবার এখন অভাব অনটনে দিনযাপন করছে।
চাঁদপুর জেলা বেকারী এন্ড কনফেকশনারী মালিক সমিতির শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি ও ভাই ভাই চিটাগং বেকারী এন্ড কনফেকশনারীর মালিক মোঃ ফারুক হোসেন বলেন, বেকারী পণ্য তৈরীর কাঁচামালের (উপকরণ) পাইকারী মূল্য ঘন ঘন উর্ধ্বমুখী হওয়ায় পণ্য তৈরীর উৎপাদন খরচ ৩০ ভাগ বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাজারে পণ্যের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না। আগের দামে পণ্য বিক্রি করতে গিয়ে প্রতিটি বেকারী ফ্যাক্টরীকে ২ থেকে ৩ লাখ টাকা লোকসান হচ্ছে। অনেক ফ্যাক্টরী লোকসান পোষাতে না পেরে বন্ধ হয়ে গেছে। বাদবাকি বেকারী ফ্যাক্টরীগুলোও বন্ধের উপক্রম হয়েছে। পাইকারী মূল্য স্বাভাবিক না হলে আরও কিছু ফ্যাক্টরী বন্ধ হওয়ার আশংকা রয়েছে। এমন পরিস্থিতি সামাল দিতে কনফেকশনারী সমিতি পণ্যের দাম বৃদ্ধির চিন্তা ভাবনা করছে বলে উল্লেখ করেন তিনি।
শাহরাস্তি উপজেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জনতা বেকারীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জানান, ময়দা-আটা, সয়াবিন ও পাম অয়েলের পাইকারী মূল্য দুই থেকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এতে করে পণ্যের বাজার দরের তুলনায় উৎপাদন খরচ উঠছে না। ফলে ফ্যাক্টরী চালাতে গিয়ে ২ থেকে ৪ লাখ টাকা লোকসান দিতে হচ্ছে। বৈরী আবহাওয়া ও লোকসানের কারণে ইতোমধ্যে ৫টি ছোট-বড় ফ্যাক্টরী বন্ধ হয়ে গেছে। চালু ফ্যাক্টরীগুলোর অবস্থা করুণ বলে মন্তব্য করেন তিনি। এসব ক্ষুদ্র শিল্প বাঁচাতে পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।