বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর ইউপি’র সাবেক মেম্বার আনোয়ারা বেগমের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২, ৪:২৭ পিএম
রামপুর ইউপি’র সাবেক মেম্বার আনোয়ারা বেগমের ইন্তেকাল
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের চার বারের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম (৬০) ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি………রাজীউন।
শুক্রবার (২৭ মে) দুপুর ৩টার দিকে নিজ বাড়িতে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে নাতি নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। একইদিন রাত ৯টায় ছোট সুন্দর পাটওয়ারী বাড়ী জামে মসজিদ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজা নামাজে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, সহ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সদস্য আঃ লতিফ তহশিলদার, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনির হোসেন, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোহসীন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান মেম্বার, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানা যায়, গত কয়েকদিন যাবত তিনি অসুস্থবোধ করছিলেন। পরে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ব্রেন স্ট্রোক ও তার ব্রেন ক্যানসার হয়েছে বলে ডাক্তার জানিয়েছেন। তার অবস্থার অবনতি দেখে গত ২৫ এপ্রিল রবিবার রাতে চাঁদপুর সদর হাসপাতালে নিলে ডাক্তার ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে রেপার করে। ওখানে চিকিৎসা নিয়ে গত ১০-১২ দিন আগে বাড়িতে এনে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।
এদিকে আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ, রামপুর ইউনিয়ন আ’লীগ ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি তারা গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীর মাঝে নেমে আসে শোকের ছায়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital