বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চিকিৎসার অভাবে অকালে নিভে যাচ্ছে শাহরাস্তির সমীরের জীবন প্রদীপ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২, ৪:৪২ পিএম
চিকিৎসার অভাবে অকালে নিভে যাচ্ছে শাহরাস্তির সমীরের জীবন প্রদীপ
স্বপন কর্মকার মিঠুন : দুটি কিডনি বিকল, চিকিৎসায় ব্যয় বহুল অর্থ প্রয়োজন, কে দিবে, কার কাছে হাত পাতবে অসহায় হত দরিদ্র পরিবারের সমীর? সংসারে রয়েছে স্ত্রী, দুই কন্যা শিশু। আয় করার মতো নেই ক্ষমতা  ও শক্তি। বিকল কিডনি নিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোন মতে বেঁচে আছেন সমীর।
সম্প্রতি সমীরের একটি আবেদনমুলক লিপলেট হতে জানা যায়। শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিজ মেহার মহল্লার বসীন্দা মৃত গোপাল চন্দ্র দাসের ছোট ছেলে সমীর চন্দ্র দাস (৩৫) নভেম্বর ২০২১ সালে মারাত্নকভাবে অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষনিক কুমিল্লা হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়ে আংশিক সুস্থ্য হয়ে বাড়ি চলে আসে। তখন ডাক্তার প্রাথমিক ভাবে পরীক্ষা নিরীক্ষার পর তার কিডনীর সমস্যা সনাক্ত হয়। তার পর তিনি ঢাকা কিডনি ফাউন্ডশনসহ বাংলাদেশের বিভিন্ন কিডনী হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে একই সমস্যা সনাক্ত হয়।
ডাক্তারের পরামর্শে ধারদেনা ও ঋণ নিয়ে এবং বিভিন্ন জনের সহায়তায় ভারত গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের সরণাপন্ন হয়ে সেখানে প্রায় ১ মাস চিকিৎসা গ্রহন করে দেশের বাড়িতে চলে আসে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার দুইটি কিডনী অকেজো অবস্থায় রয়েছে। ১ টি কিডনী জরুরী ভিত্তিতে স্থানান্তর একান্ত প্রয়োজন। তা না হলে সমীরের জীবন প্রদীপ যে কোন মুহুর্তে নিভে যেতে পারে। তার পরিবার জানান, একটি কিডনীর ব্যবস্থা করা হলেও তা স্থানান্তর করতে প্রায় ৬/৭ লাখ টাকার প্রয়োজন। এতো টাকা তার ও পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।  তার পরিবারে ২ টি কন্যা শিশু রয়েছে। পিতৃ হারার ভয়ে দিন গুনছে স্ত্রী আর দুই শিশু সন্তান। তাদের ভবিষ্যৎ কি হবে ? অর্থ অভাবে স্ত্রী স্বামী চিকিৎসা করাতে না পেরে অবুঝ দুই শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে কেবল অশ্রু বৃন্দুই পেলছে।
আর অবুঝ দুই শিশু বাবার এমন অবস্থা বুঝতে পারছে না। বাবার কাছে বায়না ধরে, বাবা অসহায়ের মতো সন্তানদের প্রতি তাকিয়ে কাঁদছে। সমীরের পরিবারের সদস্যদের কান্না থামাতে আর সমস্যা সমাধানে সমাজের বৃত্তবানসহ সকল দানশীলরা একটু এগিয়ে আসলে হতো একটা জীবন বাঁচাতে পারলে ওই পরিবারের সদস্যার মুখে হাসি ফুটানো সম্ভব।
আসুন সমীরের জীবন বাঁচাতে তার নগদ একাউন্ট নং- ০১৮১৬-৬৪৯০৪০ (পারসোনাল) এবং ন্যাশনাল ব্যাংক লিঃ, শাহরাস্তি শাখা, চাঁদপুর। হিসাব নং- ১২০৭০০৩৮৭২২৭৮ সহায়তা করুন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।