বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ মে, ২০২২, ৬:৩০ পিএম
মতলব উত্তরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর থানায় এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ।

আটককৃত মাদক বিক্রেতার নাম মো. বিল্লাল হোসেন (২৫)। সে কুমিল্লা কোতয়ালী থানার বশন্তপুর গ্রামের আলী আকবরের ছেলে। শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে এসআই বাবুল, এএসআই মাইনুল হাসানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

মোহনপুর ফাঁড়ি থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মাদক বিক্রেতা চাঁদপুর থেকে লঞ্চযোগে গাঁজা নিয়ে মতলবের মোহনপুর লঞ্চঘাটে নামে। সে এ সময় একটি কাপড়ের ব্যাগে ১৪ কেজি গাঁজাসহ লঞ্চঘাটে অবস্থান করছিলেন। সে হয়তা এ সময় কাউকে খুঁজছিলেন।

Model Hospital

সে একটি কাপড়েরর ব্যাগে করে মাদক নিয়ে মাদক বিক্রির জন্য নারায়নগঞ্জ যাওয়ার কথা। পরে গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নৌ-পুলিশ ফাঁড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital