বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে, এটা বিরোধীদল মেনে নিতে পারছে না; চাঁদপুরে শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২, ৯:২৪ এম
দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে, এটা বিরোধীদল মেনে নিতে পারছে না; চাঁদপুরে শিক্ষামন্ত্রী

সজিব খান : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি পক্ষ প্রভাব ফেলার চেষ্টা করছে। যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, যারা শিক্ষাঙ্গনে এক ধরনের অরাজকতা সৃষ্টি করে জাতীয় রাজনীতিতে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায়। আমি মনে করি তাদের এ ধরনের অভিপ্রায়ের কোনোটিই বাস্তবায়িত হবে না।

দীপু মনি বলেন, ‘বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তিতে এগিয়ে চলছে বলে এ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এটা বিরোধীদল মেনে নিতে পারছে না। তাই তারা একেরপর এক নানা অরাজকতার সৃষ্টি করছে।’

তিনি বলেন, ‘যারা অতীতে এ দেশে দুঃশাসন চালিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে উশৃঙ্খল-বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে, অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, আমাদের সচেতন ছাত্রসমাজ সেটিকে প্রতিহত করবে।’

Model Hospital

আজ রোববার সকাল ১১টায় চাঁদপুরের বাবুরহাট উচ্চবিদ্যালয় এবং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটে মো. নাসির উদ্দিন সারোয়ার, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং পৌর মেয়র জিল্লার রহমান প্রমুখ।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।