শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২, ১১:৫৭ এম
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’ বলেছেন, হৃদয় বঙ্গবন্ধু গ্যালারী দ্বারা শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে জানা ও বুঝার মাধ্যমে শিক্ষার্থীদের মনে সব সময় বঙ্গবন্ধুকে স্বরন করবে। তোমাদের হাত দিয়ে একদিন বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলতে হবে এবং দেশকে মায়ের মত ভালবাসতে হবে।
তিনি গতকাল ২৯ মে রোববার দুপুরে চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল- আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও হৃদয়ে বঙ্গবন্ধু গ্যালারী উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ শান্তিতে এগিয়ে চলছে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এটা বিরোধী দল মেনে নিতে পারছে না। তাই তারা একের পর এক নানা অরাজকতা সৃষ্টি করছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, যারা অতীতে এ দেশে দুঃশাসন চালিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না। তারা সব সময় অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে উচ্ছৃঙ্খল-বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে, অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে, এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ও সচেতন ছাত্রসমাজ সেটি প্রতিহত করবে।
আল- আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভনিং বডির সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম(বার), পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউসুফ গাজি, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital