শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুন, ২০২২, ২:৪৫ পিএম
মতলব উত্তরে আন্তঃপ্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তঃপ্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।

বুধবার (১ জুন) বিকালে উপজেলা ক্যাম্পাসের বটতলায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক কামাল হুসাইন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়ালিউল্যাহ।

উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে ইউনিয়ন পর্যায়ে এই প্রতিযোগীতা হয়ে উপজেলা পর্যায়ে আসে। উপজেলা পর্যায়ে ৫৩টি ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা থেকে ১৫৯ জনকে পুরস্কৃত করা হয়।

Model Hospital

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দও পরিবেশ রাখতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশিপাশি খেলাধুলা চালিয়ে যাবে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital