শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ জুন, ২০২২, ২:৫৪ পিএম
ফরিদগঞ্জে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস এম ইকবাল : প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ১লা জুন বুধবার ফরিদগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে একাডেমিক সুপার ভাইজার আব্দুলাহ্ আল-মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ আমাদের শিক্ষা ব্যবস্থা আরেক ধাপ এগিয়ে যাবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ও আমাদের গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পরে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রত্যেকে স্ব-স্ব অবস্থা থেকে এগিয়ে আসতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি. এস. তছলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলী রেজা আশরাফি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্টের হিসাব রক্ষণ কর্মকর্তা বেবী নাহিদা ।

Model Hospital

উক্ত প্রশিক্ষণে স্কিমভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং আইটি সংশ্লিষ্ট একজন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সরকার কাদের উপবৃত্তি দিচ্ছে, কারা কারা উপবৃত্তির আওয়ায় পড়ে, কিভাবে উপবৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করবে, কেনো উপবৃত্তি দেওয়া হয়সহ উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার মান বৃদ্ধিতে ও সবাইকে শিক্ষার আলো পৌঁছে দেবার জন্য সরকারের কি কি পদক্ষেপ আছে তা নিয়ে আলোচনা করা হয়।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।