বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তৃণমূলে আ.লীগকে শক্তিশালী করতে হবে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২, ৪:০৩ এম
তৃণমূলে আ.লীগকে শক্তিশালী করতে হবে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল

মনিরুল ইসলাম মনির : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত থাকতে হবে। তৃণমূলকে সংগঠিত করতে ইউনিট পর্যায়ের কমিটিগুলোতে দক্ষ, পরিশ্রমী, জনসম্পৃক্তদের গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

ড. শামসুল আলম বলেছেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে দলের জন্য তার মতো আদর্শবান, আন্তরিক ও নিবেদিত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে এগিয়ে নিতে তার মতো নেতা হওয়ার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতির মূলধারাকে অনুসরণ করতে হবে, কোনো পকেট রাজনীতি করা যাবে না। পকেট রাজনীতিতে গ্রুপিং বাড়বে, দল ক্ষতিগ্রস্ত হবে। দল ও দেশের স্বার্থে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।

Model Hospital

এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ধর্ম বিষয়ক উপ-কমিটি সদস্য কাজী মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, শাহ আলম সিদ্দিকী, সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন মিয়াজী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাদুল্লাপুর ইউপি সদস্য জোবায়ের আজিম পাঠান স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করীম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, আশরাফুল আলম মিলন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, মাজহারুল ইসলাম মিজান, রিয়াদুল ইসলাম রিয়াদ, সাবেক ছাত্রলীগ নেতা আনিছুর রহমান পাটোয়ারী, রফিকুল ইসলাম রিয়াজ, আলী নূর বেপারী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল’সহ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital