বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা; মায়া চৌধুরী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২, ৩:৩৪ পিএম
নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা; মায়া চৌধুরী

মতলব উত্তর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এ সময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সরকার উৎখাতের ষড়যন্ত্র চলতেছে। তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। তারা স্লোগান দেয় ৭৫, এর হাতিয়ার গর্জি উটো আরেকবার। সেই ৭৫ এর দলটা কার? দলটা জিয়ার। দলটা বিএনপি। এই আশা কখনো পূরণ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে সারা বাংলাদেশে প্রতিবাদের জড় উঠে যাচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ টানা সাড়ে ১৩ বছর ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করছে, মানুষের সেবা করছে। আমরা কিছুটা রিল্যাক্স মুডে ছিলাম। এরমধ্যেই বিএনপি জামায়াত হত্যার হুমকি দেয়। আপনাদেরকে বলে দিতে চাই, নির্বাচনে অংশ গ্রহণ করুন।

Model Hospital

নির্বাচনে অংশ গ্রহণ না করে কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবেন না। এই চেষ্টা করে কোন লাভ নাই। আপনাদের এই স্বপ্ন কখরো পূরণ হবে না। জনগণ তা মেনে নিবে না। তিনি মতলবের আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করে সাজানোর আশ্বাস প্রদান করেন। মতলব উত্তর রক্ষায় কোন নদী থেকে বালু কাটতে দেওয়া হবে না, প্রতিবাদ করা হবে বলে জানান মায়া চৌধুরী।

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরীচিকা। কারণ তাঁদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারপারসনও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

প্রধান অতিথি তার বত্তব্যে আরো বলেন, আওয়ামীলীগ একটি সুশৃংখল রাজনৈতিক দল।আমরা বঙ্গবন্ধু আদর্শে রাজনীতি করি, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাততে চাই।
ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ সরকারের উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন।

আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, আওয়ামী লীগ নেতা মিয়া মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, মো. শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, ফতেপুর পুর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ছেঙ্গারচর পৌর আওয়ামী সভাপতি মনির হোসেন, লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, তেজগাঁও থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ইউপি সদস্য হারুন, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক সিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, জেলে সুখরঞ্জন, মিজানুর রহমান মোল্লা, রাসেল, এসএ মনজুর হোসেন কাজল, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান টিটু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital