শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২, ৮:১৯ পিএম
ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে জলবায়ু পরিবর্তনে সচেতনতা মুলক বিশেষ কর্মসূচি (গ্রীণ ওয়ার্ল্ড) সবুজ পৃথিবীর অংশ বিশেষ হিসেবে বৃক্ষরোপন ও সদস্যদের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম নগরীর ১নং দক্ষিণ পাহাড়লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার বিকাল ৪ঘটিকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও সহ-সমন্বয়ক মোঃ শরিফ খানের সঞ্চালনায় ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১নং দক্ষিণ পাহাড়তলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

এতে অংশগ্রহন করেন অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা ফারজানা রশিদ আনিকা ও সিনিয়র সদস্য মুহাম্মদ পারভেজ, এস এম অনিক, সজীব মিয়া, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ ইমন, দিন মুহাম্মদতাহেরী প্রমুখ। অনুষ্ঠান শেষে শরিফ খান জানান: প্রতীকী কর্মসূচি হিসাবে এই অনুষ্ঠান উদযাপিত হয়৷

Model Hospital

এই বিশেষ কর্মসূচির নাম গ্রীণ ওয়ার্ল্ড, যা জলবায়ু পরিবর্তনের সচেতনতা মুলক কর্মসূচি হিসাবে বাস্তবায়িত। ১জন ব্যক্তি ১টি চারা রোপন করবে ও জলবায়ু পরিবর্তনে সর্তক করবে এবং সামাজিক মাধ্যমে ৯জন ব্যক্তি চ্যালেঞ্জ দিবে, তারাও একই কাজ চলমান রাখবে। এভাবে জলবায়ু পরিবর্তনে এই কর্মসূচি বিশেষ অবদান রাখবে।

-সংবাদ বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital