শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুন, ২০২২, ২:৫০ পিএম
শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির : পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ১৩ বছরে বাংলাদেশের শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ খাতে উন্নয়নের ফলে দেশের সার্বিক উন্নয়ন বেগবান হয়েছে।

শনিবার (৪ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের এর অভিষেক, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. শাহ আলম এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

Model Hospital

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন,  ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানকে ঘিরে আজকের এ উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য আমাকে আন্দোলিত করেছে। আজকের দিনটিতে আমার স্মৃতিপটে  আমার ছাত্র থাকাকালীন সোনালী সময়গুলো ভেসে উঠছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা অনেক সীমাবদ্ধতার মাঝে শিক্ষাজীবন পার করেছি। তোমরা এখন হাত বাড়ালেই সকল সুযোগ-সুবিধা পাচ্ছ। তোমরা নিজেদেরকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প-২০২১’ ও ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের জন্য তোমরা তোমাদের মেধা, মনন ও সৃজনশীলতা নিয়োগ করবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা গঠনে নিজের সারা জীবন ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম করেছেন নতুন প্রজন্মকে সে স্বপ্ন বাস্তবায়নের একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত প্রয়াস ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করবে।

এর আগে প্রতিমন্ত্রী জাতীয় সঙ্গীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। শহীদদের স্মরণে ও আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অতিথিরা স্মরণীকার মোড়ক উন্মোচন করেন।

উদ্বোধনী বক্তব্য দেন ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লায়ন আরিফ উল্লাহ সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এমএ ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র ড. আবু জাফর খান, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রাক্তন ছাত্র ড. মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্লাহ, প্রাক্তন ছাত্র ডা. খবির উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নেতা কাজী মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, প্রধান শিক্ষক বেনজির আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগম ও ব্যান্ড দাগ গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্মসচিব ইব্রাহীম খলিল, সাবেক  উপ-সচিব ড. তোফাজ্জল হোসেন, এএসপি মতলব সার্কেল ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, উপজেলা পরিষদের মহিরা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, অধ্যাপক নেছার উদ্দিন পাটোয়ারী, সাবেক মন্ত্রীপুত্র আনিছুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ প্রধান ও সিরাজুল ইসলাম লস্কর, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফেরদাউদ আলম, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মহসীন মিয়া মানিক, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক  জিএম ফারুক, মতলব সরকারী ডিগ্রী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আতাউর রহমান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবুসহ অন্যান্যরা।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।