বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুর সদর ও পৌর আ’লীগের প্রতিবাদ সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুন, ২০২২, ৩:১০ পিএম
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুর সদর ও পৌর আ’লীগের প্রতিবাদ সমাবেশ

সাইদ হোসেন অপু চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি ও অসৌজন্যমূলক উক্তির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর সদর ও পৌর আওয়ামীলীগ।

শনিবার ৪ জুন বিকেল সাড়ে ৩ টায় জে এম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র বাসভবনের নিচ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গবিন্দ গোপের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু, চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দ্রা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান খান জাহান আলী কালু।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন আজ দৃশ্যমান। শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি বিশ্বনেতাদের একজন। কেউ যদি সেই ১৯৭৫ সাল ভেবে এখনো বসে থাকেন, তারা তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। এখন ২০২২ সাল। বর্তমান আওয়ামীলীগ অনেক সু-সংগঠিত। ডাঃ দীপু মনির সৈনিকরা রাজপথে সবসময় প্রস্তুত আছে। কোন ধরনের হুমকি-ধমকি কাজে আসবে না। যারা রাজপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, তাদেরকে রাজপথেই শক্তহাতে প্রতিহত করা হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital