বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ছেলের দায়ের কোপে পিতা হসপিটালে !

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২, ২:৩৫ পিএম
ফরিদগঞ্জে ছেলের দায়ের কোপে পিতা হসপিটালে !

এস এম ইকবাল : সম্পতি ছেলের নামে রেজিস্টি করে না দেওয়ায় বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করেছে হতবাগা ছেলে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জে ৪ জুন শনিবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের কবিরাজ বাড়ির মুনছুর আহম্মেদ(৬০) এর ছোট ছেলে বাবু (২৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

সরজমিনে গিয়ে জানা যায়, মুনছুর আহম্মেদ প্রতিদিনের ন্যায় ওই এলাকার ফারুকের চায়ের দোকানে চা খেতে আসেন। হঠাৎ মুনছুর আহমেদের ছোট ছেলে বাবু হাতে দা নিয়ে এসে স্থানীয়দের সামনে বকাঝকা করেন এবং তার বাবাকে দা দিয়ে কোপ দিতে বার বার ক্ষেপে যান। এক পর্যায়ে বাবু তার হাতের ধারালো দা দিয়ে তার বাবার পেটে স্বজোরে কোপ দিলে তার বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় মুনছুর আহম্মেদকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে, অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়রা ও পরিবারের লোকজন জানান, মুনছুর আহমেদের দুই ছেলে, বড় ছেলে প্রবাসে থাকে, ছোট ছেলে স্থানীয় রূপসা বাজারের একটি দোকানে চাকুরি করে। গত বেশ কিছু দিন ধর বাবার সম্পতি বড় ছেলের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে দুই ছেলে। তিনি জমি দিতে অস্বীকার করায় তাদের দু’জনের মধ্যে মত-বিরোধ হয়।

কি কারনে বাবাকে কুপিয়েছে জানতে চাইলে ঘাতক বাবু বলে, দীর্ঘ দিন বাবা মুনছুর আহমেদ সম্পতি রেজিঃ করে দিবে বলে কাল ক্ষেপন করে আসছে। তাই গতকাল শনিবার সকালে ফারুকের চায়ের দোকানে দা নিয়ে ভয় দেখাতে যাই, এসময় কি করে বাবার শরীরে দায়ের কোপ লেগে যায় আমার খেয়াল ছিল না।

Model Hospital

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনা সম্পর্কে আমাদেরকে অবগত করেনি, অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital