সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

একটা গাছ কাটলে ৫টা গাছ লাগাতে হবে; জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২, ৩:১২ পিএম
একটা গাছ কাটলে ৫টা গাছ লাগাতে হবে; জেলা প্রশাসক কামরুল হাসান
সজীব খান : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের আয়োজনে সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৫ জুন)  সকাল ১০টায় চাঁদপুরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়। “একটাই পৃথিবী” শ্লোগানে এবং “একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্য নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।
পাশাপাশি পরিবেশখাতে সুশাসনের গুরুত্ব বিবেচনায় টিআইবি প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, এ বছর টিআইবি ‘একটাই পৃথিবী, একটাই বাংলাদশ’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি আয়োজন করেছে। র‌্যালি পরবর্তী আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের মাননীয় জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, পরিবেশ সুরক্ষায় নাগরিক সচেতনতার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদেরকে টেকসই উন্নয়নের কথা চিন্তা করতে হবে। অর্থাৎ ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে যে উন্নয়ন তাহাই হলো টেকসই উন্নয়ন।
তিনি আরও বলেন, প্রকৃতির সাথে ভারসাম্য রেখে জীবনযাপন এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অনেকাংশে পরিবেশের উপর নির্ভর করে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণ না থাকলে কারো একার পক্ষে পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব না। তিনি বলেন, একটি গবেষনায় দেখা যায়, ২৮ শতাংশ মানুষ মারা যায় পরিবেশগত সমস্যার কারণে। আমরা বিগত দুইটা বছর একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিলাম। পরিবেশ নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে তা না হলে আমাদেরকে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে হবে। গাছ লাগানোর ক্ষেত্রেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমাদেরকে পরিবেশ বান্ধব গাছ লাগাতে হবে। একটা গাছ কাটলে কমপক্ষে ৫টা গাছ লাগাতে হবে। তিনি সকল অংশগ্রহণকারীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন পিপিএম বলেন, পরিবেশের বিপর্যয় যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমদেরকে বড় ধরণের হুমকির মুখে পড়তে হবে। পরিবেশ সুরক্ষায় বনায়ণের বিকল্প নেই। তিনি আরও বলেন, পরিবেশ দুষণের ক্ষতিকারক দিকগুলো তুলে এনে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। আমাদেরকে কার্বণ নিঃস্বরণের মাত্রা কমাতে হবে। তিনি আরও বলেন, সামাজিকভাবে পরিবেশ দুষনের পাশাপাশি কালচারাল পরিবেশও দুষন হচ্ছে প্রতিনিয়ত। কালচারাল পরিবেশ দুষণ রোধের উদ্যোগও আমাদেরকেই নিতে হবে। তিনি আরও বলেন, পরিবেশ বিপর্যয় রোধ করে ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী আমরা তৈরি করবো। তিনি এধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ধন্যবাদ জানান।
বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে টিআইবি’র দাবিসমূহ উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা। একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ। তাই পরিবেশ সংক্রান্ত আইন ও নীতির কার্যকর প্রয়োগই পারে প্রকৃতির সাথে ভারসাম্য রেখে জীবনযাপন এবং বাংলাদেশের টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিত করতে। আর এজন্য প্রয়োজন পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ। যার মাধ্যেমে পরিবেশের জন্য টেকসই এবং সাশ্রয়ী ও বিকল্প উন্নত জীবন ব্যবস্থা প্রবর্তন করা সম্ভব। তিনি বিশ^ পরিবেশ দিবস-২০২২ সামনে রেখে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় শুদ্ধাচার নিশ্চিতে টিআইবি’র নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করেন-
বন ও জলাভূমিসহ পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা বিধান করার সাংবিধানিক নির্দেশনা অনুসারে নীতি নির্ধারনী পর্যায়ে সদিচ্ছার প্রকাশ ঘটিয়ে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ করতে হবে। পরিবেশ দূষণ রোধে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পাদনে পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নের সকল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী এবং নারীসহ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কার্যক্রম বাস্তবায়নে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে গুরুত্ব প্রদান করতে হবে। সঠিক পরিকল্পনাসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে প্রণোদনা ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের উপর ‘কার্বন ট্যাক্স’ আরোপ করতে হবে বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে একটি স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করে প্রশমন বিষয়ক কার্যক্রম স্বচ্ছতার সাথে বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। এখাতে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি সহায়ক নীতিমালা প্রণয়ন ও অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
পরিবেশ অধিদপ্তরসহ পরিবেশ রক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনসহ আইন প্রয়োগে সকল প্রকার ভয়, চাপ ও আর্থিক প্রলোভনের ঊর্ধ্বে থেকে দূষণের জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। বন, নদী, জলাশয় এবং প্রাকৃতিক সম্পদের অবৈধ দখলের সাথে জড়িতদের যথাযথ প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ক্ষতি রোধ এবং জীবন-জীবিকা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ঝুঁকিপূর্ণ নির্মীয়মান কয়লা ও এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো স্থগিত করে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ কৌশলগত, সামাজিক ও পরিবেশগত সমীক্ষা সম্পাদন সাপেক্ষে অগ্রসর হতে হবে।
টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্যারিস চুক্তি বাস্তবায়নে সকল উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকভাবে অগ্রাধিকার প্রদান করতে হবে। এবং পরিবেশের জন্য টেকসই এবং প্রাত্যহিক জীবনধারণের জন্য সাশ্রয়ী ও বিকল্প ব্যবস্থা প্রবর্তনে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কার্যক্রমে নাগরিক অংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন আলহাজ¦ মাওলানা মোঃ মোশারেফ হোসেন, পবিত্র গীতা পাঠ করেন চন্দনা রাণী শীল। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিপ্তরের উপ-পরিচালক মোছাদ্দেক হোসেন মোঃ রাজীব। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ। দিবসটির উপর প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন।
প্রবন্ধের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চাঁদপুর ডায়াগণস্টিক ওনার্স এসাসিয়েশনের সাধারণ সম্পাদক, চাঁদপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, চাঁদপুর ভেলভিউ হাসপাতালের পরিচালক রোটারিয়ান মাসুদ হোসেন, ইটিভি বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি নেয়ামত হোসেন। এছাড়াও র‌্যালি ও আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, সনাক-চাঁদপুরের সদস্য, অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্য ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতেই মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিতো ভারত। মোদি দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে এসব পোস্টের আয়োজন করেছিল একটি লবিং ফার্ম।

শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং ফার্মটি এই তথ্য প্রকাশ করেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে চুক্তিবদ্ধ করা হয়েছিল। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ এবং ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও এখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের দেওয়া একটি পোস্টও এই লবিং ফার্মটি আয়োজন করেছিল, যেখানে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।

Model Hospital

ট্রাম্পের সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি ফার্ম মে এবং জুন মাসে ভারত সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করেছিল। ফ্যারার নথিতে এটিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জানানো হয়েছে যে ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ নিয়ে আলোচনার জন্য এই কলগুলোর আয়োজন করা হয়েছিল।

ভারত ২০২৫ সালের এপ্রিলে মিলারের ফার্মকে চুক্তিবদ্ধ করে এবং গত এপ্রিলে মেয়াদ আরও এক বছর বাড়ায়। মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দিলে ২৩ জুনে চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার ফি-তে চুক্তিটি স্বাক্ষর করেছিল।

নথি অনুযায়ী এই ফার্মটি মার্কিন সরকার, কংগ্রেস, রাজ্য সরকার, একাডেমিক প্রতিষ্ঠান এবং থিঙ্ক ট্যাঙ্কের সামনে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও সহায়তা প্রদান করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী বিদেশি গ্রাহকদের জন্য রাজনৈতিক কাজ করা এজেন্টদের নিয়মিত কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য দিতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের ফার্ম ভারত ও মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি এনএসএ মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের মধ্যে বৈঠকের ব্যবস্থা করেছিল।

সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের সঙ্গে কথা বলেন।

সূত্র: দ্য ওয়ার