বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এরশাদ ছিলেন এদেশের উন্নয়নের সূতিকাগার; প্রেসিডিয়াম সদস্য এমরান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ১:৪৮ পিএম
এরশাদ ছিলেন এদেশের উন্নয়নের সূতিকাগার; প্রেসিডিয়াম সদস্য এমরান

এস এম ইকবাল : জাতীয় পার্টির চাঁদপুর জেলা দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন সোমবার সকালে সংগঠনের উপজেলা কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল আউয়াল’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলার আহ্বায়ক মো. এমরান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন এদেশের উন্নয়নের সূতিকাগার। তার ৯ বছরের শাসনামলের উন্নয়নের কথা এদেশের মানুষ আজো ভুলে নি। আওয়ামীলীগের দীর্ঘ সরকার পরিচালনার ক্ষেত্রে শুরুতেই অক্সিজেনের ভুমিকা পালন করেছিল জাতীয় পাটি। আমাদের দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এরনেতৃত্বে আমরা সারাদেশে সম্মেলন শুরু করেছি। সেই ধারাবাহিকতায় ১১জুন চাঁদপুরে সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের অবস্থানকে সুসংগঠিত করার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। ফরিদগঞ্জ আসনটি আমরা জাতীয় পাটিকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বানিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সাজ্জাদ রশিদ সুমন এর নেতত্বে আমরা কাজ শুরু করেছি।

Model Hospital

সভায় জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বানিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সাজ্জাদ রশিদ সুমন, জেলা জাতীয় পাটির যুগ্মআহ্বায়ক আব্দুল লতিফ শেখ, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিঃ শওকত আখন্দ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের সভাপতি মামুনুর রশিদ, চাঁদপুর সদর উপজেলার সভাপতি জাকির হোসেন হিরু, সম্পাদক মনির হোসেন খান, শহর জাতীয় পাটির আহ্বায়ক শাহআলম মিজি, সদস্য সচিব ফেরদৌস খান, যুব সংহতির জেলা আহ্বায়ক গোলাম নবী লিটন, সদস্য সচিব হান্নান ঢালী, জাতীয় পার্টিরনেতা বাবলু শেখ, মাহফুজ শেখ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital