বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সেলিম খানকে বহিষ্কারের প্রতিবাদে লক্ষীপুরে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ১:৫৪ পিএম
সেলিম খানকে বহিষ্কারের প্রতিবাদে লক্ষীপুরে বিক্ষোভ মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সেলিম খানকে দলীয় পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

৬ মে সোমবার, বিকাল ৩ টায় ১০ নং ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঝরো হন। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে বহরিয়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানে ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইউনুস শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশাদ মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সায়েদ আলী আখন, হারুনর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন টেলু, আওয়ামী লীগ নেতা খোকন রাড়ি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহির হাওলাদার, যুগ্ম আহবায়ক ফারুক মাজি, সাবেক সহসভাপতি সফিক খান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটু, সদর উপজেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল মাঝিসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা, বলেন অবিলম্বে সেলিম খানের আজীবন বহিষ্কারের অগঠনতান্ত্রি ও অসাংগঠনিক ঘোষণা প্রত্যাহার করুন। আসুন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিন্তকল্পে আমরা নিজেদের মধ্যকার ব্যক্তিস্বার্থ ও ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে সবাই একযোগে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খানকে অবৈধ ভাবে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কার আমরা মানিনা। অনতিবিলম্বে এ বহিষ্কার প্রত্যাহার করে নিতে হবে, না হলে ইউনিয়ন থেকে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা করবো।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital