বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাদ্রাসা শিক্ষক-ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ২:২৯ পিএম
মতলব উত্তরে মাদ্রাসা শিক্ষক-ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খন্দকার কান্দি দারুল উলুম রহমানিয়া (দাওরায়ে হাদিস) মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ছাত্রদের উপর হামলা এবং মারধরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুন) বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে মতলব উত্তরের আলেম সমাজ।
এসময় বক্তারা বলেন, মাদ্রাসার মোহতামিম মাওলানা ফয়জুল্লাহ হানিফ, শিক্ষক মাওলানা সাখাওয়াত হোসেন ও কয়েকজন ছাত্রদের উপর বর্বরোচিত হামলা করে স্থানীয় বখাটে কিশোর গ্যাং। খন্দকার কান্দি গ্রামের ফজলে রাব্বি, রাশেদুল হাসান, অন্তর ও সাকিব সহ ৮-১০ জন মাদ্রাসা ক্যাম্পাসে এসে হামলা করে। শিক্ষক ও ছাত্ররা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বক্তারা আরও বলেন, হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাই। দ্বীনি প্রতিষ্ঠানে এমন বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। জড়িতদের আটক করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, গত ৫ মে সন্ধ্যায় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদ্রাসা ছাত্রদের সাথে তর্কে জড়িয়ে তাদের মারধর করে। পরে মাদ্রাসা শিক্ষকরা এগিয়ে শিক্ষকদেরও গুরুতর জখম করে হামলাকারীরা। আহতরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Model Hospital

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন উক্ত ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital