বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্য শাখার নির্বাচন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ২:৪৪ পিএম
এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অভিভাবক সদস্য শাখার নির্বাচন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

সোমবার ৬ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রয়োগ করেন ভোটাররা। নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান ও সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে অভিভাবক পুরুষ পদে ৯ জন অংশগ্রহণ করে। মোট ভোটারের সংখ্যা ৭১৯ জন। তাদের মধ্যে অভিভাবক সদস্য পুরুষ পদে মো. গোলাম কিবরিয়া ২৯৮ ভোট পেয়ে প্রথম, সোহরাব হোসেন ২২৩ ভোট পেয়ে ২য়, মো. বাদশা মিয়া ২১২ ভোট পেয়ে ৩য় ও মো. জাকির হোসেন মানিক মোল্লা ২০৭ ভোট পেয়ে চতুর্থ হয়ে নির্বাচনে জয় লাভ করেন এবং শামিমা নাছরিন সুহিনুর বিনা প্রতিদ্বন্দিতায় মহিলা অভিবাবক সদস্য পদে নির্বাচিত হয়।

এছাড়া এসএম মাহবুবুর রহমান ১৬৯ ভোট, মো. আলাউদ্দিন ১২৮ ভোট, আবুল বাশার ৯৯ ভোট, মো. আলী মিয়াজি ৯৭ ভোট, ও মো. লিটন সরদার ৪৭ ভোট পান।

Model Hospital

প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।