শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটোয়ারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ জুন, ২০২২, ৪:৪০ পিএম
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটোয়ারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন পাটোয়ারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুন সোমবার বিকেলে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুলের আইটি ভবনে জেলা মাধ্যমিক (বেসরকারি) শিক্ষক সমিতি এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন পাটোয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, সবাইকে এক সময় অবসরে যেতে হবে। আজ আমি কর্ম জীবন থেকে অবসর নিলাম, আল্লাহ যখন চাইবেন তখন পুরো পৃথিবী থেকেই অবসর নিতে হবে। আমাদের প্রত্যেকের কর্ম আমাদেরকে স্মরণীয় করে রাখবে। আজকে আপনারা সবাই আমাকে বিদায় জানাচ্ছে, যদি আমি ভালো কাজ করে থাকি তাহলে আপনার সব সময় আমাকে স্মরণ রাখবেন। শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এছাড়া মানুষ গড়ার কারিগর। নিজেদের সর্বোচ্চ দিয়ে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলন। যদি আপনারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে আপনি না থাকলেও শিক্ষার্থীদের মাঝে সারা জীবন বেঁচে থাকবেন।
জেলা মাধ্যমিক (বেসরকারি) শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও লেডি দেহলভী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সিরাজুল ইসলাম, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাছ উদ্দিন, আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন, শফরমালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক, লেডি প্রতিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা ইয়াসমিন, পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাস, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, লালপুর বালু ধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার হোসেন, বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হান্নান মিজি, চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কাদের হোসেন, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবু সায়েম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী জেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন পাটোয়ারী কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট প্রদান ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital