বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আনসার ভিডিপি ও গ্রাম  প্রতিরক্ষা বাহিনী সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১১:১৭ এম
শাহরাস্তিতে আনসার ভিডিপি ও গ্রাম  প্রতিরক্ষা বাহিনী সমাবেশ
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭- জুন) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা টি আই পিন্টু চন্দ্র দাশের সঞ্চালনায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি উজ্জ্বল কুমার পাল ।
তিনি বক্তব্যে বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে নিরলসভাবে এ বাহিনী সেবা দিয়ে যাচ্ছে। আগামী দিনগুলিতে আনসার-ভিডিপির সদস্যরা এ সেবা অব্যাহত রাখবে।  পরবর্তীতে এই সমাবেশে মূল্যায়ন কমিটির বিবেচনায় চৌকস আনসার সদস্যদের কর্মের মূল্যায়ন কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সোলেমান মজুমদার, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা তুলসী দেবনাথ, কমান্ডার আব্দুস সাত্তার (পিএম বার) সহ অত্র উপজেলা আনসার  ভিডিপির সাথে যুক্ত কর্মকর্তা-কর্মচারী সদস্য বৃন্দ।
উল্লেখ্য, উক্ত সমাবেশে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মক্ষেত্র সফলতার জন্য   আনসার ভিডিপি সদস্যদের ২ টি বাইসাইকেল, সেলাই মেশিন, ছাতা সহ হরেক রকম উপঢৌকন ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital