শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ইটভাটার মালিককে অর্ধ লক্ষ টাকা অর্থদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২, ৫:৩৪ পিএম
শাহরাস্তিতে ইটভাটার মালিককে অর্ধ লক্ষ টাকা অর্থদণ্ড
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের  ভ্রাম্যমান আদালতে ১ ইটভাটার মালিককে অর্থ দন্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার টামটা উত্তর ইউপির পরানপুর এলাকায়  এম. এম. ইটভাটার (ব্রিকস ফিল্ডের) প্রতিষ্ঠানের মালিককে এ অর্থ দণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ইটভাটাটি   জাতীয় পরিবেশ অধিদপ্তরের প্রচলিত আইনের বিধি আমলে না নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের অনিয়মের বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় তারা এ ইটভাটার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উত্থাপন করে। প্রথমত ওই ইটভাটার ১ কি: মি: দূরত্বের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। দ্বিতীয়তঃ ওই ইটভাটায় পরিবেশ বান্ধব চুল্লি না থাকায় যা পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তৃতীয়ত: সন্নিকটে জনবসতি এবং ইটভাটার বর্তমান অবস্থা পরিবেশ অধিদপ্তরের দৃষ্টিতে নাজুক। ওই উত্থাপিত অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরে অভিযুক্ত ভাটা মালিককে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১৯’ এর বিভিন্ন ধারায় ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় একাজে শাহরাস্তি উপজেলা প্রশাসন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তর এবং শাহরাস্তি পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করেন।
এ প্রসঙ্গে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন বলেন, যেখানে অনিয়ম সেখানেই প্রশাসন, আমরা চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে এ প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। যে কোন  অনিয়মের অভিযোগ উত্থাপন  হলে  আগামী দিনগুলোতে অভিযান অব্যাহত থাকবে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।