বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২, ৫:৫৫ পিএম
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (৮ জুন) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রয়োগ করেন ভোটাররা। নির্বাচনে প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম ও সহকারী প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম।
ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইটিং অফিসার আঃ কাইয়ুম খান। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
তাদের মধ্যে মোঃ আতাউর রহমান সবুজ ৫৫৩ ভোট  পেয়ে ১ম স্থান, মানছুর আহাম্মদ ৫৩৪ ভোট পেয়ে ২য় স্থান, সেলিম গাজী ৫১৮ ভোট পেয়ে ৩য় স্থান ও মোঃ মনির হোসেন ৪১২ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করে নির্বাচনে জয় লাভ করেন। এরমধ্যে মানছুর আহাম্মদ ৫ম বারের মতো নির্বাচিত হয়ে অভিভাবক সদস্য পদে দায়িত্ব পালন করে আসছেন। মোট কাস্টিং হয়েছে ৮৭০ ভোট। অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী ইলিয়াছুর রহমান ৩০৩ ভোট ও পলাশ দেওয়ান ৩০০ ভোট পেয়েছেন।
এদিকে দাতা সদস্য পদে নুর উদ্দিন পাটোয়ারী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে তাছলিমা আক্তার আঁখি ও শিক্ষক প্রতিনিধি পদে মোঃ আলমগীর দেওয়ান, এমআর হাসান রাকিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দলিল উদ্দিন সুষ্ঠুভাবে ভোট সম্পন্নে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে স্কুলের উন্নয়নের জন্য কমিটির সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital