বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে জাহিদ কোতওয়াল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৪:১৯ পিএম
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে জাহিদ কোতওয়াল
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে তৃণমূল নেতৃবৃন্দের সমর্থনে এগিয়ে জাহিদ কোতওয়াল। উপজেলা ছাত্রলীগের কর্মী সভায় তৃণমূলের প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন কর্মী বান্ধব নেতা জাহিদ কোতওয়াল। সাজসজ্জাসহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো মনোমুগ্ধকর আয়োজনে ব্যানার ফেস্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উপজেলার প্রাণকেন্দ্র। সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে যোগদান করায় দলীয় নেতাকর্মীদের ধারণা, সাধারণ সম্পাদক পদ প্রার্থীতায় এগিয়ে তরুণ ছাত্রলীগ নেতা জাহিদ কোতওয়াল।
১১ জুন শনিবার দুপুরে হাইমচর উপজেলা পরিষদের সম্মুখে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নিয়ে উপস্থিত হওয়ার কথা জানিয়ে চিঠি দেয় চাঁদপুর জেলা ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় তৃণমূল ছাত্রলীগের কর্মী বান্ধব নেতা জাহিদ কোতওয়াল প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে কর্মীসভায় উপস্থিত হন। এতে উপজেলার ছয় ইউনিয়ন, কলেজ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা বাহাউদ্দীন হ্রদয়, মতিউর রহমান শানজিদ, ছিয়াম, আরিফ, শান্ত, কলেজ ছাত্রলীগ নেতা সাকিব আহাম্মেদ, শরীফ জমাদার, ফরিদ পাটওয়ারী, প্রিয়ন্ত, মানিক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মানিক মিয়া, সাইদ হোসেন সাকিল, জিহাদ, আব্দুল কাদের, আহম্মেদ নাঈম,শরীফ, ইরফান সাইদ, জাহিদ শিকদার, মিরাজ, আহসান হাবিব, রিপাত, সাজিদ ইসলাম, আল-আমীন, রফিক, নাজির, ফাহিম, হাসান রাব্বি, মুসলিম, নাঈম, রানা, মন্জুরুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন, কলেজ ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital