শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জাতীয় পার্টির সন্মেলন সফল করায় নবাগত সভাপতির কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৪:৫২ পিএম
জাতীয় পার্টির সন্মেলন সফল করায় নবাগত সভাপতির কৃতজ্ঞতা

দীর্ঘ ১ যুগ পর গতকাল ১১ জুন শনিবার চাঁদপুর জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলন সফল ভাবে সম্পূর্ণ করায় চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থা, চাঁদপুর শহরবাসী, বিভিন্ন সরকারি ও আধা-সরকারী প্রতিষ্ঠান, দলের সর্বস্তরের নেতাকর্মী সর্মথক ও চাঁদপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা জাতীয় পাটির নর্বনিবাচিত সভাপতি আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া।

বিশেষ করে চাঁদপুরে কর্মরত দেশের জাতীয়, স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক্স, ও অনলাইনে মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের লেখনীসহ বিভিন্ন উপায়ে বিভিন্ন সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি গতকাল রাতে স্বাক্ষরিত বিভিন্ন মিডিয়াতে প্রেরিত এক বার্তায় উক্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত বার্তায় নবাগত সভাপতি আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া সন্মেলন চলাকালে চাঁদপুর শহরবাসীর সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি চাঁদপুর জেলা বাসীকে আগামীতে চাঁদপুরের রাজনৈতিক সৌহার্দ্যপূর্ন সম্পর্ক বজায় রেখে চলার জন্য সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

Model Hospital

-প্রেস বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital