সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের ডিজিটাল ফি আদায় সেবা চালু

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের ডিজিটাল ফি আদায় সেবা চালু

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি ডিজিটাল পদ্ধতিতে আদায়ের লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা।

শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি ডিজিটাল পদ্ধতিতে আদায়ের লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি, নতুনবাজার কর্পোরেট শাখা এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে জনতা ব্যাংক পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন চাঁদপুর এরিয়ার এরিয়া প্রধান ফারুক হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আল মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. আতিকুর রহমান, প্রো-উপাচার্য ড. মোহাম্মদ লোকমান হোসেন, জনতা ব্যাংক পিএলসি, নতুনবাজার কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং জনতা ব্যাংকের কর্মকর্তারা।

সমঝোতা স্মারকের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জনতা ব্যাংকের আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা ‘জনতা পে গেটওয়ে’ ব্যবহার করে অনলাইনে বেতন, ভর্তি ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ফি পরিশোধ করতে পারবেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংকে সরাসরি উপস্থিত হয়ে ফি পরিশোধের ঝামেলা কমবে এবং সময় ও শ্রম সাশ্রয় হবে।

Model Hospital

জনতা ব্যাংক পিএলসি জানায়, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগের চাহিদা বিবেচনায় গ্রাহকদের ব্যাংকিং লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে জনতা পে গেটওয়ে সেবা চালু করা হয়েছে। এ সেবার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ফি অনলাইনে পরিশোধের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফি সংগ্রহ ও হিসাব-নিকাশের কার্যক্রমও সহজ ও দ্রুত করা সম্ভব।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়লে একদিকে যেমন শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমবে, অন্যদিকে ফি আদায় ও আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত হবে। দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল ও ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার ব্যবহার সম্প্রসারণের প্রেক্ষাপটে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের এ সেবা চালু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।